মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

উপাচার্যকে নিয়ে মিথ্যা সংবাদের নিন্দা সুবিপ্রবি শিক্ষার্থীদের 

উপাচার্যকে নিয়ে মিথ্যা সংবাদের নিন্দা সুবিপ্রবি শিক্ষার্থীদের 

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা৷
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীবৃন্দ, সুনামগঞ্জে ২৩শে এপ্রিল ২০২৫ রোজ বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমাদের মাননীয় উপাচার্য সম্পর্কে উত্থাপিত মিথ্যা ও বানোয়াট বিষয়গুলির আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কোন দলিল ছাড়াই এই ধরনের বিবৃতি অত্যন্ত অযৌক্তিক এবং অসম্মানজনক যা মাননীয় উপাচার্য তথা বিশ্ববিদ্যালয়ের জন্য মানহানীকর। বিশ্ববিদ্যালয়কে জাতির বাতিঘর হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা বানোয়াট বক্তব্য আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখান করছি এবং আমরা এই বিবৃতি প্রত্যাহারের জন্য অনুরোধ করছি।
জাতির সামনে সুনামগঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের কোন প্রমাণ ছাড়াই আমাদের উপাচার্য স্যারের অসম্মান আমরা কখনই মেনে নেব না। আমাদের মাননীয় উপাচার্য স্যার অত্যন্ত খ্যাতিমান অধ্যাপক এবং গবেষক। যদি আমাদের উপাচার্য স্যারের বিষয়ে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জে ২৩শে এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা প্রতিবাদ কর্মসুচিতে যেতে বাধ্য হব এবং এই বিষয়ে সংবাদ সম্মেলন ডাকব। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত শিক্ষার্থীরা উপাচার্য স্যারের বিরুদ্ধে মিথ্যা বিবৃতি প্রত্যাহার না করলে প্রতিবাদ কর্মসূচিতে যেতে সম্মত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি::

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com