শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও জগন্নাথপুরের হাওর গুলােতে পাকা ধান পানির তলে, কৃষকের হাহাকার নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী কয়ছর আহমদ

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী কয়ছর আহমদ

নিজস্বপ্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমেদ।
 সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ও আমাদের দলীয় নির্দেশনা মেনে বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করছি। এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয় সেই কামনা করছি। দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে নির্বাচনের অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ও আইন মেনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম ও ধানের শীষ প্রতীকের বার্তা নিয়ে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কাছে আহ্বান করবো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সব ধরনের পদক্ষেপ গ্রহন করবেন। বিএনপির পক্ষ থেকে এক্ষেত্রে সহযোগীতা করা হবে।
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র  সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, আনছার উদ্দিন, ফারুক আহমদ সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com