শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

চট্টগ্রামে করোনা শনাক্ত ও মৃত্যু দু’টিই বাড়ছে

চট্টগ্রামে করোনা শনাক্ত ও মৃত্যু দু’টিই বাড়ছে

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দু’টিই বাড়ছে। প্রতিদিন যে হারে করোনা রোগী বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। এ ছাড়া গ্রামে সংক্রমণ বাড়ছে খুব দ্রুত। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৮৫ জনের। মৃত্যু হয়েছে ১৬ জনের। এর মধ্যে ১৪জন নারী ও দুইজন পুরুষ। এ ছাড়া চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতাল গুলোতে শয্যা খালি নেই।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪২৯ জন। শনাক্তের মধ্যে নগরে ৬৪ হাজার ৪৫৯ জন। উপজেলায় ২১ হাজার ৯৭০ জন। নতুন ১৬ মৃত্যুর মধ্যে ৬ জন নগরে, ১০ জন উপজেলার। এ পর্যন্ত মোট ১০১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯৭ জন নগরের। উপজেলায় মারা গেছেন ৪১৩ জন।

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ৩৬৭৯ জনের নমুনা পরীক্ষায় ১২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৪৪ জন। উপজেলায় ৪৪১ জন।

উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারীর ৮০, লোহাগাড়া ২০, সাতকানিয়া ১০, বাঁশখালী ২০, আনোয়ারা ৮, চন্দনাইশ ২, পটিয়া ৩০, বোয়ালখালী ৪২, রাঙ্গুনিয়া ৫৩, রাউজানের ৭৮, ফটিকছড়ি ১৫, সীতাকু- ৫১, মিরসরাই ১৪ ও সন্দ্বীপে ১৮ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১৯ নমুনায় ১৪১, বিআইটিআইডি ল্যাবে ৮৫৩ নমুনায় ২৮৩, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৬২ নমুনায় ১৫৪, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৭ নমুনায় ১২৯, এন্টিজেন টেস্টে ৭৮৭ নমুনায় ২২৭ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৯৭ নমুনায় ৫৯, শেভরনে ৫০৬ নমুনায় ১৩৯, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ নমুনায় ৩৩, আরটিআরএল ল্যাবে ১১ নমুনায় ৫ জন, মেডিকেল সেন্টারে ৩৯ নমুনায় ১৪ জন ও এপিক হেলথ কেয়ারে ১৮৭ নমুনায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৯ নমুনায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, জেলার সবখানেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। মহানগরের পাশাপাশি ১৪ উপজেলায় একই অবস্থা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com