মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

‘ইতিহাস বিকৃতি রোধে সবাইকে সতর্ক থাকতে হবে’

‘ইতিহাস বিকৃতি রোধে সবাইকে সতর্ক থাকতে হবে’

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধবিরোধী শক্তি এ দেশের প্রকৃত ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। কেউ যেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গত বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত ‘আগামীর বাংলাদেশ ও মুজিব চর্চার প্রাসঙ্গিকতা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যারা কখনই এ দেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর এ দেশের মানুষের মন থেকে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। তারা বারবার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। এখনো অনেকেই সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর এ ধরনের বিকৃতি না ঘটে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে খ্যাতনামা ইতিহাসবিদ ও বিশিষ্ট লেখক মুনতাসীর মামুন প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। শুধু অর্থনৈতিক নয় বরং সামাজিক-রাজনৈতিকসহ সব ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com