শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যুময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যুময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যুময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যুময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন ময়মনসিংহের এবং নেত্রকোনা ও শেরপুরের একজন করে।

এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ময়মনসিংহের ১০ জন। এছাড়া নেত্রকোনার ২ জন, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের একজন করে।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৫৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।

এদিকে জেলায় ৬৮৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ১৮৪ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ২৯ দশমিক ১৯ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com