বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে প্রার্থী দের মনোনয়ন দাখিল

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে প্রার্থী দের মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন,বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম ও স্বতন্ত্র আব্বাস চৌধুরী ।

ভাইস চেয়ারম্যান পদে,আব্দুল মতিন লাকি, জয়দ্বীপ সুত্র ধর বীরেন্দ্র, সৈয়দ তুয়েল মিয়া,আবুল হোসেন লালন ও সালেহ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা বেগম,সুফিয়া খানম ও সেলিনা বেগম।

উপজেলা রির্টানিং অফিসার মুজিবুর রহমান জানান,শান্তিপূর্ণভাবে প্রার্থী দের কাছ থেকে মনোনয়ন পত্র গ্রহন করা হয়েছে। আগামী ২ নভেম্বর এ উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com