সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে ধস মেরামত কাজ হয় নি, ভারী যানবাহন চলাচল বন্ধ, জন দুর্ভোগ চরমে

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে ধস মেরামত কাজ হয় নি, ভারী যানবাহন চলাচল বন্ধ, জন দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের জগন্নাথপুর পৌর এলাকার হাসিমাবাদ ব্রীজ সংলগ্ন এলাকায় সড়কের বিরাট অংশ ধসে পড়ার প্রায় ৬ মাস অতিক্রম হলেও এখন পর্যন্ত সঠিকভাবে রাস্তাটি মেরামত করা হয় নি, ফলে যান চলাচল বিঘিœত হচ্ছে এবং গত ৬ মাস ধরে সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের দায়িত্বহীনতার বিষয়টি এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধসে যাওয়া রাস্তা দিয়ে জীবনের ঝুকি নিয়ে ছোট ছোট গাড়ী চলাচল করলেও যে কোন মুহুর্ত্বে দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবসী। এ সড়ক দিয়ে চলাচলকারী মিনিবাস চালক আব্দুল মজিদ বলেন, জগন্নাথপুরের প্রতিটি সড়কই যান চলাচলের অযোগ্য। এই সড়কটি ধসে পড়ার ৬ মাস অতিক্রম হলেও সঠিকভাবে মেরামত করা হচ্ছে না। ফলে জীবনের ঝুকি নিয়ে গাড়ী চালাতে হচ্ছে। সওজের কর্মকর্তাদের কোন তৎপরতা দেখছি না।

জগন্নাথপুর-সুনামগঞ্জ মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জানান, ৬ মাস ধরে সড়কটি ধসে পড়লেও সড়কটি সঠিকভাবে সংস্কারে কর্তৃপক্ষের কোন তৎপরতা দেখছি না। তারা যেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছেন। তাদের দায়িত্বহীনতা খুবই দুঃখ জনক। এই অবস্থায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন জগন্নাথপুরের অধিকাংশ সড়কই যান চলাচলের অনুপযোগি রয়েছে। জরুরী ভিত্তিতে এই সড়কগুলো সংস্কার না করা হলে গাড়ী চলাচল বন্ধ ছাড়া উপায় নেই।

এ ব্যাপারে সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com