বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

ক্বীনব্রিজের অপরাধ আস্তানায় মেয়রের অভিযান

ক্বীনব্রিজের অপরাধ আস্তানায় মেয়রের অভিযান

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেটে নিষিদ্ধ পল্লী সন্ধ্যাবাজারে হানা দেয়ার পর এবার সিটি করপোরেশনের মালিকানাধীন ক্বীনব্রিজের নিচে অপরাধ আস্তানায় হানা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল বুধবার বিকালে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আকস্মিক এ অভিযানে এক নারীসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় গুঁড়িয়ে দেয়া হয় অপরাধ কর্মকাণ্ডের বেশ কয়েকটি আস্তানা। সিসিক সূত্র জানায়, সিটি করপোরেশনের মালিকানাধীন ক্বীনব্রিজের নিচ, আলী আমজদের ঘড়ি ঘরের আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে ভাসমান কিছু লোক চুরি, ছিনতাই, মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কোতোয়ালি থানার একদল পুলিশ নিয়ে অভিযানে নামেন। অভিযানে এক নারী সহ ৩ জনকে আটক করলেও মেয়রসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ভাসমান পতিতা ও খদ্দের পালিয়ে যায়।
আটক ৩ জন হচ্ছে, সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ গ্রামের মৃত সুজিতের মেয়ে টুনি বেগম (২৩), মৌলভীবাজার জেলার মিরপুর এলাকার গনি মিয়ার ছেলে লিটন মিয়া (১৯) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মোহনপুর গ্রামের মো. শাহনুর মিয়ার ছেলে সিয়াম আহমদ (২০)। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। কোতোয়ালি থানার অপসো অফিসার এসআই ফয়েজ আহমদ ফায়েজ জানান, আটক এক নারী ও দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com