বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

পূর্ব লন্ডনে জগন্নাথপুরের তরুণী খুন: লাশ সুটকেসে করে নদীতে ফেলে দেয় স্বামী!

পূর্ব লন্ডনে জগন্নাথপুরের তরুণী খুন: লাশ সুটকেসে করে নদীতে ফেলে দেয় স্বামী!

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তরুণী সোমা বেগম খুনের রহস্য কিছুটা উদঘাটন হয়েছে। তার স্বামী আমিনান রহমান (৪৫) তাকে খুন করে মরদেহ সুটকেসের ভেতরে ঢুকিয়ে রিভার লিং নদীতে ফেলে দেয়। পুলিশ মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিহত তরুণীর স্বজনরা জানান, চার বছর আগে উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত ঠাকুর মিয়ার মেয়ে সুমা বেগম এর বিয়ে হয় লন্ডন প্রবাসী তালতো ভাই আমিনান রহমানের সঙ্গে। তাদের আড়াই বছর ও চার মাসের দুই সন্তান রয়েছে। স্বামী ও সন্তানদের নিয়ে তিনি পূর্ব লন্ডনের একটি তৃতীয়তলা বাসায় বসবাস করতেন। ২৯ এপ্রিল তাকে হত্যা করে তার স্বামী। ৩০ এপ্রিল সোমা বেগম নিখোঁজের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। পুলিশের তদন্তে সোমার স্বামী তাকে হত্যা করে মরদেহ সুটকেস করে নদীতে ফেলে দেয়ার তথ্য পায়। পুলিশ সোমার স্বামী কে গ্রেফতার করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com