সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু

জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জুয়েল মিয়া (২৬) এর মৃত্যু হয়েছে।

রোববার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের ধন মিয়া ও আব্দুস শহীদের লোকজনের মধ্যে পঞ্চরা খালে মাছ ধরা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে গত ৩ জুন ধন মিয়া,তার ভাই আনোয়ার মিয়া ও ছেলে সুহেল সহ ১০/ ১২জনের সংঘবদ্ধ দল সুলফি ও লাটিসোটা নিয়ে আব্দুস শহীদের বাড়িতে গিয়ে হামলা চালায় এতে আব্দুস শহীদ (৫৫),তার স্ত্রী নুরবি বেগম (৪০), মেয়ে সামিয়া বেগম(১৬) ও ভাতিজা জুয়েল মিয়া(২৬) আহত হন।

নিহত জুয়েল মিয়াকে সুহেল সুলফি দিয়ে পেটে ও চোখের মধ্যে আঘাত করলে তাৎক্ষণিক জুয়েল মিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মিয়া মারা যান। তিনি গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। হামলার ঘটনার পর দিন আব্দুস শহীদের ভাতিজা শাহীন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com