রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

শান্তিগঞ্জে মসজিদে কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষ , ৩ জন নিহত: আহত ৪০

শান্তিগঞ্জে মসজিদে কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষ , ৩ জন নিহত: আহত ৪০

নিজস্ব প্রতিবেদক::

মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলশ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০ জন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃএহসান শাহ ও সহকারী পুলিশ সুপার শুভাশিস ধর। এএসপি শুভাশিস ধর জানান, এঘটনায় ৬ জন কে গ্রেফতার করা হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্হিতি এখন শান্ত রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০)এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ সার্কেল) শুভাশিস ধর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকালে গ্রামের মসজিদের কাটাল নিলাম নিয়ে সরাই মরল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আজ সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও দাড়ালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাই মরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। এসময় উভয় গ্রুপের গুরুতর জখমসহ ৪০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্হা আশংকাজনক বলে স্বজনরা জানান।
মালাদার গ্রুপের শাহজাহান মিয়া নামে আরেকজন স্হানীয় কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com