সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী

সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী

 

নিজস্ব প্রতিবেদক ::

পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে গত এপ্রিল হতে জুন/২০২৩খ্রিঃ তিন মাসের মানদন্ডে মৌলভীবাজার সদর মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় অদ্য ১০/০৭/২০২৩খ্রিঃ তারিখ সিলেট বিভাগ, সিলেট কর্তৃক মাসিক অপরাধ সভায় মাননীয় ডিআইজি, জনাব শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মহোদয় এই পুরষ্কার প্রদান করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ হুমায়ুন কবীর, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, সিলেট, জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, সিলেট জেলা, জনাব মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা, জনাব এস এম মুরাদ আলী, পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা, জনাব মোহাম্মদ এহসান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ জেলা, জনাব নিকুলিন চাকমা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সুনামগঞ্জ, জনাব মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ, জনাব মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম), রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট, জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) সহ জেলা পুলিশ ও রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

প্রকাশ থাকে যে, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, অফিসার ইনচার্জ, মৌলভীবাজার সদর মডেল থানায় যোগদান করার পর বিগত দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন।

অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী
তাহার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জন করা সম্ভব হয়েছে বিধায় সিলেট বিভাগের এই শ্রেষ্ঠত্বের অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com