সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ওপেন হাউজ ডে : ৩ মাসের মধ্যে জগন্নাথপুর কে মাদকমুক্ত করতে চাই- এসপি এহসান শাহ

জগন্নাথপুরে ওপেন হাউজ ডে : ৩ মাসের মধ্যে জগন্নাথপুর কে মাদকমুক্ত করতে চাই- এসপি এহসান শাহ

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে জগন্নাথপুর কে মাদক মুক্ত করতে চাই । এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন,পুলিশ ও জনগনের মধ্যে সেতুবন্ধন রচনা করতে আমরা কাজ করছি। জগন্নাথপুর এসে এ কাজের সুফল দেখতে পেয়ে আমি খুশি। তিনি বলেন, জগন্নাথপুরের মানুষের সাথে পুলিশের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনাদের আস্থা অর্জন করতে পেরেছেন এতে করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যা পুলিশের কাজের স্বার্থকতা। তিনি বলেন, একমাত্র পুলিশ বাহিনী সরাসরি জনগণের সাথে ওপেন হাউজ ডের মাধ্যমে জনগণের সুখ দুঃখ সমস্যার কথা শুনে তা সমাধানে কাজ করে। আমরা কমিউনিটি ও বিট পুলিশিং এর মাধ্যমে নাগরিক সেবাকে জনগণের দৌড়গোয়ায় নিয়ে গেছি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তিনি আগামী তিন মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলা কে মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা চান। এসময় জনপ্রতিনিধি সহ উপস্থিত সুধীজন মাদক নির্মুলে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হল রুমে জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ উপরোক্ত কথা বলেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর সাব্বির আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর সফিকুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বাস মালিক শ্রমিক পরিবহনের নিজামুল করিম প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতি জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান তাঁর স্বাগত বক্তব্যে বলেন, তিনি জগন্নাথপুর থানায় যোগদান করার পর থেকে সততা ও নিষ্ঠার সহিত পুলিশের ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জগন্নাথপুরের মানুষ পুলিশের ওপর আস্থা রেখে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি পুলিশের সুনাম অব্যাহত রাখতে অর্পিত দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের একটি ইতিবাচক ভাবমূর্তি অর্জন করেছেন। যা অনুকরণীয় হতে পারে। তিনি সবাইকে দেশের কল্যাণে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে সততার সহিত অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com