সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে জগন্নাথপুর থানায় গাড়ি প্রদান

যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে জগন্নাথপুর থানায় গাড়ি প্রদান

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ভয়েস-অব জগন্নাথপুর-ইউকের অর্থায়নে জগন্নাথপুর থানা পুলিশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজের জন্য একটি টাটা পিকআপ গাড়ি হস্তান্তর করা হয়।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহের হাতে ভয়েস-অব জগন্নাথপুর-ইউকের অর্থায়নে ১১ লাখ টাকা ব্যয়ে আনা টাটা পিকআপ গাড়ির চাবি তুলে দেন সংগঠনের জেনারেল সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব তৌফিক আলী মিনার।

এসময় জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ জগন্নাথপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির কাজে প্রবাসীদের গাড়ি প্রদানের জন্য ভূয়সী প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com