বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে ছাদ থেকে পড়ে রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

জগন্নাথপুরে ছাদ থেকে পড়ে রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাদ থেকে পড়ে লিটন মিয়া (৩৮) নামের এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামে এ ঘটনা ঘটে।

লিটন মিয়া একই এলাকার দক্ষিণ আগুনকোনা গ্রামের মৃত আশ্রব উল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ দিন আগে রং মিস্ত্রি লিটন মিয়া তাঁর সহযোগি আহাদ মিয়াকে সঙ্গে নিয়ে ঈশানকোনার সৈয়দ মনিরুল ইসলামের তিন তলা দালান বাড়িটির রঙের কাজ শুরু করেন। আজ সকাল ১১টার দিকে রংয়ের কাজ করতে গিয়ে তৃতীয় তলার ছাদের খোলা বেলকনি থেকে নিচে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান লিটন মিয়া। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তানজিব হোসেন বলেন, মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com