রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরের সৈয়দপুর ফাজিল মাদরাসার শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরের সৈয়দপুর ফাজিল মাদরাসার শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক,মাওলানা রফিকুজ্জামান ও মাওলানা সৈয়দ সায়েফ উদ্দিনকে অবসরজনিত কারনে বিদায় সংবর্ধনা ও মরহুম শিক্ষক মাওলানা মনোয়ার আলমকে মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা এবং আলিম ২০২৩ সনের শিক্ষার্থীদের দোয়া মাহফিল অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হলিয়ারপারা সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ মঈনুল ইসলাম পারভজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামা লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করীম রিজু।

বক্তব্য রাখেন- সংবর্ধিত শিক্ষক মাওলানা রফিকুজ্জামান ও মাওলানা সৈয়দ সায়েফ উদ্দিন,মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সানাওর আলী,বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মাদরাসার সাবেক ছাত্র সৈয়দ হিলাল, সৈয়দ নাহিদ প্রমূখ।

সভা শেষে মাদরাসার গভর্ণিং বডি, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও পাঞ্জাবী, পাজামা, জায়নামাজ, তসবীহ ও আতর প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com