বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী 

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,জানুয়ারির প্রথম সপ্তাহে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন,আমাদের মধ্যে রাজনৈতিক  মতবিরোধ থাকতে পারে দেশের মঙ্গলের জন্য নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে এসব সমাধান করতে হবে। বিদেশি বন্ধুদের আমরা সন্মান করি কিন্তু তাদের কথায় কিছু হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গরীব দুঃখী মেহনতি মানুষের  নেতা। তিনি গত ১৫ বছরে এদেশে নিম্ম আয়ের মানুষের  জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিংকর রায় এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনন্ত পালের পরিচালনার স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক  সহ সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, এলজিইডির উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন,  জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ , জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,পৌর কাউন্সিলর সফিকুল হক,কৃষ্ণ চন্দ,ছাত্র লীগ নেতা কল্যান কান্তি রায় সানী  প্রমুখ। পরিকল্পনা মন্ত্রী ৭৩ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত ভবনের উদ্ধোধন করেন। পরে তিনি ৯৭ লাখ ৩৯ হাজার ২০০ টাকা ব্যয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ১ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ১ কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৯৩৭ টাকার জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কে আরসিসি কাজের উদ্ধোধন ও শিক্ষা প্রকৌশল অতিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অতিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রসুলপুর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবারহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি স্হানীয় আওয়ামী লীগ আয়োজিত জন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com