রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে সেতু নির্মাণ ও সড়ক প্রশস্তকরণসহ সাড়ে সাতশ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

জগন্নাথপুরে সেতু নির্মাণ ও সড়ক প্রশস্তকরণসহ সাড়ে সাতশ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

বিশেষ প্রতিনিধি :

জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে জগন্নাথপুর, শান্তিগঞ্জ সহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার জন্য ১৭৪২ কোটি টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে জগন্নাথপুর উপজেলার তিন প্রকল্প অনুমোদন হওয়ায় উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বসিত প্রশংসা করছেন অনেকে । প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাগলা- জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করণ ১৮ ফুট থেকে ৩৪ ফুটে উন্নীতকরণ, এ সড়কের কাটাগাঙ্গের উপর আর সিসি সেতু নির্মাণ, সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ উপজেলা সদর অংশে ২ কি.মি. ৪ লেন সড়ক নির্মাণ,
শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, নোয়াখালি বাজার, ডাবর পয়েন্ট ও জগন্নাথপুর বাজার ইত্যাদি পয়েন্টে গোলচত্বর/ ইন্টারসেকশন নির্মাণ ও সৌন্দর্য বর্ধন কাজ হবে। বিভিন্ন স্থানে কনক্রিট স্লোপ প্রোটেকশনের মাধ্যমে সড়ক বাধের স্থায়ী রক্ষাপ্রদ প্রকল্প। সুনামগঞ্জ সদর,বিশ্বম্ভপুর, তাহিরপুর,জামালগঞ্জ, ছাতক এর জন্য ১৭৪২ কোটি টাকা এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এবং লাখাই উপজেলার জন্য ৯৩৯ কোটি টাকা অনুমোদন হয়।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন সড়কে সাড়ে ৭০০ কোটি টাকা বরাদ্দে ১৮ ফুট থেকে ৩৪ ফুট সড়ক প্রশস্তকরণ,কাটাগাঙ্গের সেতু নির্মাণ ও কয়েকটি গোলচত্বর ও বাক সোজাকরণ কাজ করা হবে। সুনামগঞ্জ জেলার উন্নয়ন প্রকল্পের জন্য ১৭৪২ কোটি টাকা একনেকে অনুমোদন হয়েছে। যা যোগাযোগ ব্যবস্হার উন্নয়নে অগ্রণি ভূমিকা রাখবে। তিনি এসব প্রকল্প অনুমোদনে ভূমিকা রাখায় পরিকল্পনা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, এ প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জ জেলাবাসীর সড়ক যোগাযোগ সহজতর হবে। সুনামগঞ্জের উন্নয়নের নায়ক এম এ মান্নান বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পিছিয়ে থাকা সুনামগঞ্জ কে উন্নয়নের মলস্রোতে নিয়ে আসায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com