সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে প্রিমিয়ার সিমেন্ট কর্তৃক কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলার আয়োজন

জগন্নাথপুরে প্রিমিয়ার সিমেন্ট কর্তৃক কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলার আয়োজন

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির আয়োজনে নির্মাণ শ্রমিকদের নিয়ে কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার মজিদপুরস্থ এক কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।

প্রিমিয়ার সিমেন্ট জগন্নাথপুর উপজেলা শাখার ডিলার, জগন্নাথপুর বাজারের স্বনামধন্য ব্যবসায়ী মেসার্স ফাতিমা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ খাঁজা শাকিল আহমেদ এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার খায়রুজ্জামান সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্ট সিলেট অঞ্চলের জোনাল ম্যানেজার মাসুদ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার সিমেন্টের সুনামগঞ্জ জেলা ডিস্ট্রিবিউটর মোহাজ্জিল হোসেন চৌধুরী, টেকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত।

বক্তারা বলেন, প্রিমিয়াম সিমেন্ট বর্তমানে এখন দেশে শীর্ষে। প্রতিবছরে ৯ থেকে ১২ লক্ষ ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট ভারতে রপ্তানি হয়। প্রিমিয়ার সিমেন্ট উৎপন্ন হয় বিশ্বের সমাদৃত ডেনমার্কের প্রযুক্তিতে হাতের স্পর্শ ছাড়া সম্পূর্ণ সুপার প্রযুক্তির মাধ্যমে।

বক্তারা আরো বলেন, প্রিমিয়ার সিমেন্টের কারণে কোনো স্থাপনা ক্ষতিগ্রস্থ হলে সম্পূর্ণ দায়ভার কোম্পানী নিবে। এই সিমেন্ট কোম্পানী গুণগত মান নিয়ে কোনো আপোস করবেনা।

বক্তব্য রাখেন সমাজসেবক হারুন মিয়া, ময়মন খান, যুক্তরাজ্য প্রবাসী ছমির উদ্দিন, জগন্নাথপুর-ছাতক- দোয়ারাবাজার শাখার এক্সিকিউটিভ আশরাফুল ইমাম রানা, ব্যবসায়ী শাকিব আহমেদ।

এসময় কাছের মানুষ নির্মাণ বন্ধু মিলনমেলায় ৭০ জন নির্মাণ শ্রমিক অংশ নিয়ে প্রিমিয়ার সিমেন্টের গুণাগুণ সম্পর্কিত বক্তব্য রাখেন। তাদের অনেকে প্রিমিয়ার সিমেন্ট সম্পর্কিত বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com