রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রীর মনোনয়ন পত্র দাখিল

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রীর মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন বিএনপি জনগনের প্রতি আস্হা হারিয়ে  নির্বাচনে অংশ নিচ্ছে না। জনগণের প্রতি যাদের আস্হা আছে তাঁরা সংবিধান মেনে নির্বাচন করছে।  তিনি বলেন,
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্হা  রেখে  নানা প্রতিকূলতা মোকাবিলা করে চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন দিয়েছেন আমি বিশ্বাস করি আপনারা অতীতের মতো আমাকে আবারও নির্বাচিত করে এলাকার  উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবেন। তিনি পুলিশ ও সিভিল  প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বাচন কমিশনের আইন মেনে নির্বাচন পরিচালনা করুন কারো জন্য বাড়তি কিছু করতে হবে না। জনগন উন্নয়নের পক্ষে এবার নৌকায় ভোট দিবেন। তিনি  বুধবার বিকালে আওয়ামী লীগের মনোনয়ন দাখিলের প্রাক্কালে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু র সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ
 পরে মন্ত্রী  সহকারী রিটার্নিং অফিসার ইউএনও সাজেদুল ইসলামের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com