বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই: প্রেসক্লাবের শোক

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই: প্রেসক্লাবের শোক

নিজস্বপ্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি  সিনিয়র সাংবাদিক  শংকর রায় (৬৮) আর নেই।সোমবার রাত সাড়ে ৩টার দিকে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ১২ টায় স্হানীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
প্রবীন সাংবাদিক শংকর রায় দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি নাট্য ও সংস্কৃত কর্মী এবং প্রায় ৪০ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।এদিকে, জ্যেষ্ঠ এ সাংবাদিকের মৃত্যুতে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম , উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনূল ইসলাম, পৌর মেয়র মোঃ আক্তার হোসেন, সাবেক মেয়র মিজানূর রশিদ, প্রেসক্লাব সহসভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্নসাধারন সম্পাদক অমিত দেব, সাংবাদিক আব্দুল হাই, আলী আহমদ,মাসুম আহমদ,  আমিনূল হক শিপন, জুয়েল আহমদ, আমিনুর রহমান,জিলু, রেজুয়ান কোরেশী, হুমায়ুন ফরিদী  সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com