মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সচিবালয়ে আগুন মামুলি বিষয় না, কঠোর তদন্ত করতে হবে: জুনায়েদ সাকি

সচিবালয়ে আগুন মামুলি বিষয় না, কঠোর তদন্ত করতে হবে: জুনায়েদ সাকি

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা উদঘাটন করতে হবে। সচিবালয়ে আগুন দেওয়া কোনো মামুলি বিষয় নয়। বিষয়টি কঠোরভাবে তদন্ত করতে হবে। এ তদন্তের মাধ্যমেই বের করতে হবে আমাদের নিরাপত্তায় কোথায় সংকট হচ্ছে।

 

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক গণসংলাপে তিনি এসব কথা বলেন।

 

জোনায়েদ সাকি বলেন, সাধারণ মানুষের যত দাবি-দাওয়া উঠছে তার ন্যায্যতা বিচার করে যত দ্রুত সম্ভব সমাধান দেওয়া যায় সেটি রাষ্ট্রকে ভাবতে হবে। একদিকে মানুষের জান বলে নিরাপত্তার হুমকি হচ্ছে, অন্যদিকে বাজারে দ্রব্যমূল্য কমছে না। বেড়েই চলেছে; কিন্তু কেন বাড়ছে- এ প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। সরকারকেই এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এ সরকারের চার মাসের ওপর সময় পার হয়েছে। এখন মানুষ দেখতে চায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কী কাজ করছে।

 

তিনি বলেন, গত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ার জন্য তারা সবাই কমবেশি দায়ী। তাই আমাদের নতুন রাজনীতির শক্তিও গড়ে তোলা দরকার।

 

গণসংহতি আন্দোলনের কুমিল্লা জেলা আহবায়ক ইমরাদ জুলকার সাইন ইমনের সভাপতিত্বে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপে বক্তব্য দেন- নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী, ভাসানী অনুসারী পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ডা. মোসলেহ উদ্দিন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এনায়েত মজুমদার ও সদস্য সচিব হাবিবুর রহমান লিটনসহ অনেকে।

 

এ সময় গণসংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন।

সুত্রঃ দৈনিক যুগান্তর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com