মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা আয়হানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি নেতা আয়হানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা  বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমআ জগন্নাথপুর পৌর সভার হবিবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মুহিউদ্দিন আল মিছবা। এ সময় উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়া মাহফিলের উদ্যোক্তা আবিবুল বারী আয়হান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মাসুম আহমদ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ,জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা রফিক মিয়া, এলাকার প্রবীন মুরব্বী আব্দুল আজিজ, আব্দুল হক, আব্দুল মছব্বির, হাজী কামরুজ্জামান, মতিউর রহমান, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ, আবুল ফয়েজ, আবুল হাছনাত, জামাল আহমদ, আতিকুর রহমান মিঠু, শরিফ হুসেন, রনি আহমদ, নাহিদ আহমদ, ওলিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com