সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

শান্তিগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে নিরীহ পরিবারের ধান কেটে নেয়ার অভিযোগ

শান্তিগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে নিরীহ পরিবারের ধান কেটে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক নিরীহ পরিবারের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর গ্রামে।

 

এ বিষয়ে নতুন জাহানপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে সামছুল হক বাদী হয়ে একই গ্রামের নিজাম উদ্দিন গংদের বিরুদ্ধে বিগত ৫ এপ্রিল শান্তিগঞ্জ থানায় অভিযোগ
দায়ের করেছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায, বিগত ১৪ বছর পূর্বে অভিযোগকারী দুই ছেলে জাহাঙ্গীর এবং নজরুল ইসলামের নামে জাহানপুর মৌজার সাবেক দাগ নং ৪১৩, হালদাগ ৬০৫ থেকে ১০ শতক জমি ক্রয় করে ভোগ দখল করেন। বিগত কিছুদিন পূর্বে উক্ত জমির পাশে ভিন্ন দাগে ১৯ শতক জমি একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে নিজাম উদ্দিনের কাছে বিক্রি করেন। সেই জমি ক্রয়ের সূত্র ধরে নিজাম উদ্দিন সহ তাহার ভাই নাজিম উদ্দিন, জসিম উদ্দিন ও শামসু একদলভূক্ত হয়ে অভিযোগকারীর ভিন্ন দাগের ১০ শতক জমি জোর পূর্বক দখল করে ধান কেটে নেওয়ার পায়তারা করায় তিনি থানায় অভিযোগ দিয়েছিলেন। কিন্তু থানায় অভিযোগ ও থানা পুলিশ কর্তৃক নোটিশ পাওয়ার পরেও জোরপূর্বক উক্ত জমির ধান কেটে নেয় অভিযুক্তরা। তাদের ভয়ে অভিযোগকারী সহ তাহার সন্তানেরা কথা বলার সাহস পায় না।

এ ব্যাপারে অভিযোগকারী সামছুল ইসলাম বলেন, আমি নিরীহ মানুষ আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেওয়ার পরও তাহারা পেশীক্তির বলে থানা প্রশাসনের কথায়
কর্ণপাত না করে জোরপূর্বক আমার মালিকানাধীন জায়গার ধান কেটে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত নিজাম উদ্দিন বলেন, এখানে আমার জমি ও রয়েছে। যদি কাগজে পত্রে তিনি উক্ত জমি পান তাহলে এই জমির ধান আমি ফেরত দেব।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আকরাম আলী জানান, অভিযোগের আলোকে তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com