বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

জগন্নাথপুরে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার পুলিশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার মুচিবাড়ি এলাকায় জগন্নাথপুর বাসষ্টেশন থেকে সিলেটের উদ্যেশে ছেড়ে যাওয়া বাস সিলেট-জ-১১-০৭৫২ অজ্ঞাতনামা ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে এলাকাবাসী তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশীদ চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা লাশ সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ঘাতক বাস ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com