মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার বদলি জনিত বিদায় উপলক্ষে শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।
সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী ইউএনও সুকান্ত সাহা শান্তিগঞ্জবাসী ও স্থানীয় সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার কাজের সময় আপনাদের সহযোগিতা পেয়েছি। কিছু কাজ সম্পন্ন করতে পেরেছি, কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। নতুন ইউএনওকে আমার মতোই সহযোগিতা করবেন। আমি যেখানেই থাকি না কেন, শান্তিগঞ্জের মানুষ আমার হৃদয়ে থাকবে।” বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, শালিস ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক কাজী আতিকুর রহমান আতিক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. মান্নার মিয়া এবং আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়ব।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, শাহনুর সুলতান, দিলিপ কুমার দাস, ইমরানুল হাসান, নাসির মিয়া, মো. জাকির হোসেন, আহমেদ উসমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com