মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::

 

সরকার গঠনের পর মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান

এছাড়া সফরসঙ্গী হয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছে পরদিন, ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ান-এর সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি। সই হতে পারে সংস্কৃতি বিনিময়সহ কয়েকটি চুক্তি।

এদিকে, ২৩ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এসময় বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে তাঁর বৈঠক হতে পারে।

 

অন্যদিকে, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। দ্বিপাক্ষিক এই সফরে ১৩টি সমঝোতা স্মারক ও ৪টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সফর শেষে ২৬ জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সুত্র:; যমুনা টেলিভিশন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com