শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ ১০ মাস পর পুনরায় নিজ দায়িত্বে ফিরেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। আদালতের নির্দেশে বুধবার (২৪ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।
সকালে জয়কলস ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কেক কেটে আনন্দঘন পরিবেশে তার দায়িত্বে প্রত্যাবর্তন উদযাপন করা হয়।
দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, “দীর্ঘদিন জনগণের প্রত্যক্ষ সেবা থেকে দূরে ছিলাম। মহান আল্লাহর অশেষ রহমতে আবারও জনগণের সেবায় ফিরে আসতে পেরে আমি আনন্দিত। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, চেয়ারম্যানের পুনরাগমনে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা দ্রুত ও সহজে পাবে।
উল্লেখ্য, একটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর আব্দুল বাছিত সুজন কারাগারে গেলে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। পরবর্তীতে আদালতের নির্দেশে তিনি পুনরায় জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ফিরে পান। বুধবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com