শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান  শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক রুমা চক্রবর্তী  সুনামগঞ্জের রত্নগর্ভা মা জাহানারা রউফ, ১১ সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে দাঁড়ালেন জগন্নাথপুরের মানবিক ইউএনও মোঃ ইসলাম উদ্দিন  

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ১৯৩টি কেন্দ্রে দিনব্যাপী ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনের আওতায় উপজেলার ২৬ হাজার ৯৬১ জন শিশুকে একটি করে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল প্রদান করা হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ১০৭ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৮৫৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান।
তিনি বলেন, শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, কোনো অসুস্থ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে না। পাশাপাশি কান্নারত শিশুকে জোরপূর্বক ভিটামিন-এ খাওয়ানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. তারিক জামিল অপু।
অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. শাহিনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মল্লিকা দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, মেডিকেল টেকনোলজিস্ট কামরুজ্জামান কামরুল, উপজেলা টিএলসিএ সুশান্ত কর্মকার, সিনিয়র নার্স সুজন দেবনাথ, অফিস স্টাফ রনি, জুবায়েল, আযহারুজ্জামানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com