সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শিহাব খাঁন জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা

জগন্নাথপুরে গৃহবধূর লাশ উদ্ধার

জগন্নাথপুরে গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামে থেকে এক চার সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ঘরের ভেতর গামছা দিয়ে ফাস লাগানো অবস্থায় জিলু রানী দাস (৩৫) নামের গৃহবধুর লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। জানা যায় জিলু রানী দাশ ওই গ্রামের নিবারন দাসের স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, বুধবার নিজ শয়নকক্ষের তীরের সাথে গামছা দিয়ে ফাস লাগানো ঝুলন্ত অবস্থায় জিলু রানীর লাশ দেখে পরিবারের লোকজন জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার উপ-পরিদর্শক আবু ফাত্তাহ জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com