শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে ৪০ বছরের নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন এলাকার গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া জাতীয় সংসদে তুলে ধরলেন কয়ছর আহমদ এমপি  আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি

শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস অনুমোদিত স্থানেই দ্রুত নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমবার(২৯ জুন) বিকেলে ব্রিকলেন জামে মসজিদ হলরুমে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে দ্রুত নির্মাণ বাস্তবায়ন পরিষদ, ইউকে’-এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক শিল্পপতি মোহাম্মদ আবুল লেইছ। সভা পরিচালনা করেন সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ ছানাওর আলী কয়েছ এবং যুগ্ম সদস্য সচিব দিলাওর হোসেন ও মাহবুবুর রউফ নয়ন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ জিল্লুল হক।
সভায় যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার প্রবাসী নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনায় বক্তব্য রাখেন ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর মোহাম্মদ আখতার ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, শিক্ষাবিদ কামরুজ্জামান চৌধুরী, ড. রোয়াব উদ্দিন, আলাউদ্দিন আহমদ মুক্তা, প্রফেসর ওমর ফারুক, ইমদাদুন খাঁন, নজমুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আমীর উদ্দিন, সাজ্জাদুর রহমান, ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, ব্যারিস্টার জয়নাল আবেদীন, আংগুর আলী, সাবেক কাউন্সিলর সৈয়দ শেয়কুল ইসলাম, আবদুল মালিক কুটি, আব্দুর রব, ইকবাল হোসেন, মকসুদ আহমদ, সৈয়দ জিল্লুল হক, রেদোয়ান খান, সবুজ মিয়া, ফারুক আহমেদ, আতাউর রহমান চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম, নজরুল ইসলাম, জগম্বর আলী, দিলবর আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদিত স্থানেই দ্রুত নির্মাণ করা সময়ের দাবি। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল জীববৈচিত্র্যের অজুহাত তুলে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদরে স্থানান্তরের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের উদ্যোগ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বার্থকে প্রাধান্য দিয়ে অনুমোদিত স্থানেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সভা থেকে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়সর এম আহমদকে সংসদে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদিত স্থানে বাস্তবায়নের প্রস্তাব উপস্থাপনের জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ওই দুই সংসদ সদস্যকে মনোনীত করায় উপাচার্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়া বক্তারা দুই সংসদ সদস্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করে অনুমোদিত স্থানেই দ্রুত নির্মাণকাজ শুরুর কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা আশ্বাস দেন, দেশে-বিদেশে বসবাসরত সুনামগঞ্জবাসী এ দাবির পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সভায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলামের প্রতিও বৃহত্তর সুনামগঞ্জবাসীর এই দাবি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ সময় আরও বক্তব্য দেন ইকবাল হোসেন, সৈয়দ শহীদ আহমদ, আব্দুস সাত্তার, ছালিক মিয়া, আলহাজ বুলু মিয়া, আব্দুস সোবহান, সুহেল আহমদ, মোহাম্মদ আলী রকিবসহ আরও অনেকে।
সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ আবুল লেইছ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বৃহত্তর সুনামগঞ্জবাসীর ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com