সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

শান্তিগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক আবিদ উদ্দিনের ছেলে স্বজন

শান্তিগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক আবিদ উদ্দিনের ছেলে স্বজন

শান্তিগঞ্জ প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ রেজাউল হক স্বজন।
সম্প্রতি প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে এ কৃতিত্ব অর্জন করে স্বজন। তার এ সাফল্যে বিদ্যালয়, পরিবার এবং এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা স্বজনকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
রেজাউল হক স্বজন পূর্ব পাগলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মামদপুর গ্রামের শিক্ষক ও দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবিদ উদ্দিন এবং মোছাঃ বুশরা আক্তার-এর ছেলে। পরিবারের সদস্যদের মতে, স্বজনের এ সাফল্যের পেছনে তার মা বুশরা আক্তারের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক পরিচর্যা ও নিয়মিত তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, ২০২২ সালে একই বিদ্যালয় থেকে স্বজনের বড় ভাই মোঃ ইমদাদুল হক আপনও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছিলেন। একই পরিবারের দুই সন্তানের ধারাবাহিক এ সাফল্য এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।
স্বজনের বাবা-মা সকলের কাছে দোয়া চেয়ে বলেন, তাদের দুই সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সচেতন মহলের মতে, রেজাউল হক স্বজনের এই অর্জন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এদিকে স্বজনও সকলের কাছে দোয়া কামনা করেছে, যাতে ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com