বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য ১৬৯ কৃষক নির্বাচিত শান্তিগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক আবিদ উদ্দিনের ছেলে স্বজন মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন পাথারিয়ায় উচ্চ ফলনশীল আমন ধানের প্রশিক্ষণ শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে বলল সরকার স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র সচেতন নাগরিক পরিষদের জয়কলস ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জগন্নাথপুরে জমির জালা খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১

শান্তিগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা

শান্তিগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিগঞ্জ কিন্ডারগার্টেন-এর মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে। সে এবার ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) বৃত্তি লাভ করে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদা আক্তার শোভা শুধু এবারই নয়, ধারাবাহিকভাবে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। তার মেধা ও সাফল্যের ধারাবাহিকতায় ইতোমধ্যে সে উপজেলার মর্যাদাপূর্ণ ‘এমএ মান্নান বৃত্তি’, ‘আবদুন্নুর বৃত্তি’-সহ উপজেলার প্রায় সবকটি ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জনের গৌরব লাভ করেছে।
তার এই ঈর্ষণীয় সাফল্যে তার পিতা মেহেদী হাসান কালাম, শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।
সংশ্লিষ্টরা জানান, সানজিদা আক্তার শোভার এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় দিকনির্দেশনা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও সঠিক তদারকি। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে এই মেধাবী শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com