বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুয়া মাহফিল  অনুষ্ঠিত জুলাই শহীদদের স্মরণে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে শোক র‍্যালি শান্তিগঞ্জে ট্যালেন্টপুল বৃত্তি পেল মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার শোভা শান্তিগঞ্জে উন্মুক্ত লটারিতে সরকারিভাবে ধান বিক্রির জন্য ১৬৯ কৃষক নির্বাচিত শান্তিগঞ্জে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক আবিদ উদ্দিনের ছেলে স্বজন মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন পাথারিয়ায় উচ্চ ফলনশীল আমন ধানের প্রশিক্ষণ শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে বলল সরকার স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

জুলাই শহীদদের স্মরণে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে শোক র‍্যালি

জুলাই শহীদদের স্মরণে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে শোক র‍্যালি

শান্তিগঞ্জ প্রতিনিধি:
‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক র‍্যালির আয়োজন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
র‍্যালি শেষে কলেজের হলকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বলেন, “জুলাইয়ের শহীদরা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁদের আদর্শ ধারণ করে দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠাই নতুন প্রজন্মের অঙ্গীকার হওয়া উচিত।”
এ সময় বক্তব্য দেন প্রভাষক মোস্তাহার মিয়া, সুলতান মাহমুদ ও সেলিম আহমদ এবং অভিভাবক আজমল হোসেন। বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com