সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জুলাই শহিদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু এবং সদস্য শাহ এস এম ফরিদ ও বিপ্লব দেবনাথ।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। স্বৈরাচারী শেখ হাসিনার অন্যায় শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এই বীরত্বপূর্ণ আন্দোলন এবং শাহাদাত বরণের মাধ্যমে দেশে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার এই চরম আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। বক্তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন। তারা আরও বলেন, তরুণদের এই অকুতোভয় চেতনাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত,আহতদের সুস্হতা কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য শাহ এসএম ফরিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com