বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের উপজেলা পর্যায়ে খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ জুন ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকারবলে সভাপতি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে আবুল কাশেম নাঈম মনোনীত হওয়ায় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভকামনা জানাচ্ছেন অনেকে।
নবনির্বাচিত সদস্য সচিব আবুল কাশেম নাঈম সাংবাদিকদের বলেন, “আমাকে শান্তিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পিছিয়ে থাকা শান্তিগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করতে চাই। বিশেষ করে নতুন প্রজন্ম, বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিতদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই হবে আমার লক্ষ্য। এ দায়িত্ব সফলভাবে পালন করতে সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।”
Leave a Reply