সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক), গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শান্তিগঞ্জের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার (খোকন), পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ এবং শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন বেটস-এর জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান। তিনি জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রয়োজনীয়তা, কোর রোড নেটওয়ার্কের গুরুত্ব এবং তথ্যের সঠিকতা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।
এ ছাড়া কর্মশালায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, এসিল্যান্ড অফিসের কানুনগো মো. জাকির হোসেন, উপজেলা যুবদল নেতা রিপন আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মিজানুর রহমান, এলজিইডি শান্তিগঞ্জের অফিস সহকারী জসিম উদ্দিন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বন্যা তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply