বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ শান্তিগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জগন্নাথপুরে সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানালো বিএনপি

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (০৫ আগস্ট) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য মো. আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ, উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন।
আরও বক্তব্য রাখেন সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, হাঙ্গার প্রজেক্টের পিএফজি’র অ্যাম্বাসেডর জিয়াউর রহমান, সাংবাদিক শাহ নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম এবং ছাত্রদল নেতা মুনসুর।
আহত জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন মোজাম্মেল হোসেন, তৌকির আহমদ, আইনুল হক ও আলী আহমদ দুলাল।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ দেশের তরুণ ছাত্র-জনতার আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা আরও বলেন, বাকস্বাধীনতা, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন থাকতে হবে, যাতে রাষ্ট্র ও সমাজের কোথাও বৈষম্যের স্থান না থাকে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন মহির, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, জয়কলস ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ইলিয়াস মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, বিএনপি নেতা, সিরাজ মিয়া, আওলাদ হোসেন, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, নির্বাহী সদস্য দিলীপ দাস, ইমরানুল হাসান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুধীজন।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com