শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ শান্তিগঞ্জে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানির অভিযোগ, থানায় জিডি শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ‘যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়’ যুক্তরাজ্যের বার্মিংহামে কয়সর এম আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ অবহেলিত থাকবে না জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শান্তিগঞ্জে জামায়াত-শিবিরের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে জামায়াত-শিবিরের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শান্তিগঞ্জ আব্দুল মজিদ মসজিদের সামনে মহাসড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা।
শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাওন মিয়া, ছাত্রদল নেতা মনছুর আলম ও এমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক সাগর, শান্তিগঞ্জ উপজেলা প্রজন্ম দলের সিনিয়র সভাপতি রোমান আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান, যুগ্ম আহ্বায়ক ওহী আলমগীর, সদস্য কাওছার আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এহিয়া পারভেজ, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পুসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাত্রদলকে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ, অবমাননাকর ও উসকানিমূলক বক্তব্য মেনে নেওয়া হবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে কোনো পক্ষ থেকে ছাত্রদল বা এর নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হলে সাংগঠনিকভাবে তার প্রতিবাদ জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com