রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান

ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা থেকে মনোনীত হয়ে ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট তৈয়বুর রহমান। বাচিকশিল্পের (উপস্থাপনা) ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেটের গণগ্রন্থাগারে ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমির উদ্যোগে আয়োজিত বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

একাডেমির সভাপতি আবু সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আশরাফুল করিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাদত হোসেন এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেটের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির সাধারণ সম্পাদক মো. ফাতাউর রহমান ও উপস্থাপিকা হেপি জান্নাত।

শান্তিগঞ্জ উপজেলা থেকে মনোনীত হয়ে এ সম্মাননা অর্জন করায় তৈয়বুর রহমানকে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নেতৃবৃন্দরা তাকে বিভিন্ন সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com