সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা 

জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা 

নিজস্বপ্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার রোধকল্পে সমাজে নৈতিক, সামাজিক,গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যই আসুক না কেন,যাচাই না করে তা সহজে বিশ্বাস করা উচিত নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ার নীতিমালা তৈরির জন্য কাজ করছে। বিকৃত তথ্যের পাল্লায় পড়ে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমাদের কঠোর নজর রাখতে হবে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের সঠিক তথ্য দিতে হবে, কোনোভাবেই ভুল তথ্যে বিভ্রান্ত করা যাবে না।”দেশের উন্নয়ন ও সচেতনতামূলক বার্তা দিয়ে জেলা প্রশাসক আরও বলেন, “কৃষক কার্ড, ব্যাপক বৃক্ষরোপণ ও খাল খননসহ সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিবাহের সাথে জড়িত সকলেই আইনের আওতায় এসে দণ্ডপ্রাপ্ত হবেন। এছাড়া প্রবাসে যাওয়ার আগে ভালো করে খোঁজখবর নিয়ে যাচাই-বাছাই করা জরুরি।” মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা এতে জড়িয়ে পড়েছে, তাদের ঘৃণা না করে ভালোবাসার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।” পাশাপাশি শিশুর সুরক্ষায় জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানান তিনি, অন্যথায় শিশুটি ভবিষ্যতে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক   আবু হোরায়রা ছাদ।অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার, মানব পাচার, বাল্যবিবাহ এবং মাদকাশক্তি প্রতিরোধ ও সহায়তা বিষয়ক মূল তথ্য উপস্থাপন করেন জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর সরকারী গার্লস হাই স্কুলের অভিভাবক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাউসার আহমদ, জগন্নাথপুর থানার পুলিশ উপপরিদর্শক অনিক পাল, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আব্দুল মোছাব্বির, চিলাউড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সংবাদকর্মী আল আমিন, শাহ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির এবং জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া জাহান শ্রাবন্তী।সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মির্জা সাইম হোসেন এবং গীতা পাঠ করেন ময়ূখ সাহা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com