সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১

শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি দল। এ ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় আরও একজন পালিয়ে যান। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা। এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও নগদ ১৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আবুল হোসেনের বাড়িতে যাওয়ার কাঁচা রাস্তা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

আটক সুমন মিয়া উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলাকান্দিগাঁও গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। পলাতক মো. ওয়াতির আলী (৩৫) ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড় কাপন গ্রামের মো. রইছ আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি দল শান্তিগঞ্জ থানা এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নোয়াগাঁও গ্রামে আবুল হোসেনের বাড়িতে যাওয়ার কাঁচা রাস্তায় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত পৌনে ৯টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে সুমন মিয়াকে আটক করা সম্ভব হলেও অন্য ব্যক্তি পালিয়ে যান।

এজাহার সূত্রে জানা যায়, আটক সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদে তিনি ও পলাতক ওয়াতির আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে বিদেশি মদ সংগ্রহ করে সিএনজিচালিত অটোরিকশায় পরিবহনের মাধ্যমে কেনাবেচা করে আসছিলেন বলে তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় আটক সুমন মিয়া ও পলাতক ওয়াতির আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর আবেদন জানিয়ে শান্তিগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com