শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা জগন্নাথপুরে সরকারি স্কুলে সড়ক নির্মান কাজে ব্যাপক কারচুপি, এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়

শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে::
লন্ডন সফর শেষে নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ আসনের শান্তিগঞ্জে ফিরে উপজেলা বাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য কয়সর আহমেদ।
শুক্রবার (১৪ আগস্ট) তিনি শান্তিগঞ্জ বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন সংসদ সদস্য কয়সর আহমেদ।
শুভেচ্ছা বিনিময় ও জুমার নামাজ আদায়ের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, যুবদল নেতা রিপন মিয়া, দরাগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদসহ ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লন্ডন সফর শেষে সংসদ সদস্যের নিজ এলাকায় ফেরাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় নেতাকর্মীরা তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এদিকে, শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের উন্নয়ন কাজে সংসদ সদস্যের দেওয়া অনুদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। তারা আশা প্রকাশ করেন, এলাকার ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com