রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
গনতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন,দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা মডেল জামে মসজিদে বাদ আছর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর-শান্তিগন্জ্ঞের সংসদ সদস্য জনাব মোহাম্মদ কয়ছর আহমদ সহ দল ও অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন। মহান আল্লাহ তায়ালার দরবারে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মডেল জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমদ।
পরে সুনামগঞ্জ ৩ আসনের এমপির পরিদর্শন কক্ষে মুহাম্মদ কয়ছর আহমদ এমপির উপস্হিতিতে মরহুমা দেশ নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার। এ সময় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মী গন উপস্হিত ছিলেন।
Leave a Reply