মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগডরা হাওরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাওরে অবৈধ রিংজাল ও চায়না দুয়ারী দিয়ে দেশীয় প্রজাতির মাছের বংশ ধ্বংস করার দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় চার মৎস্যজীবীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়।
অভিযান চলাকালে জব্দ করা ৪৯টি চায়না দুয়ারী ও রিংজাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, শান্তিগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
Leave a Reply