সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস রায় আর নেই

জগন্নাথপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস রায় আর নেই

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ উদীচী ও খেলাঘর আসরের জগন্নাথপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও যুগান্তর স্বজন সমাবেশ জগন্নাথপুর উপজেলা কমিটির আহবায়ক মানস রঞ্জন রায় (৬৫) আর নেই। শনিবার বিকেলে সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়ে, এক স্ত্রী সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ নিয়ে আসা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণি পেশার মানুষ তাকে এক নজর দেখেন ও শ্রদ্ধা জানান। পরে পৌর শহরের শশ্বানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস রায়ের মৃতুতে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এদিকে মানস রায়ের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক মো.সানোয়ার হাসান সুনু, সহ-সাধারন সম্পাদক অমিত দেব, সদস্য মাসুম আহমদ, সাংবাদিক সামিউল কবির, আমিরুল হক শিপন ও রেজুয়ান কোরেশী প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com