রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত রবীন্দ্রনাথ বনাম নজরুল: বিতর্ক নয়, মানুষের জীবনমানই হোক অগ্রাধিকার কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কয়ছর আহমেদ: মডেল উপজেলা গড়তে সবার সহযোগীতা চাই জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা

শান্তিগঞ্জে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের নিয়ে ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর ) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ‘এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) এর আয়োজনে বাস্তবায়িত ‘স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে পারস্পরিক শিক্ষা’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কো-অপারেশন (নোরেক)’-এর অর্থায়নে ‘মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের জন্য ফলো-আপ ওরিয়েন্টেশন পরিচালনা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইরা, সুনামগঞ্জের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মো. ফজলুল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও আরএমও ডা. হাসিবুল নাসিম সোহান।

এ ছাড়া প্রকল্পের আওতায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করে দেশে ফেরা মেডিকেল অফিসার ডা. তানিয়া আক্তার এবং ইরা, সুনামগঞ্জের জনস্বাস্থ্য কর্মকর্তা সাফিনা তুস সাবিহা কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য ও পুষ্টি খাতে নেপাল ও বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন সাধন করা। কর্মশালায় ৩০ জন মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি গর্ভবতী মা, স্তন্যদানকারী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে তাঁদের প্রয়োজনীয় শিক্ষা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক সুহেনা আক্তার বলেন, ‘আমরা আজ অনেক কিছু শিখেছি। এ ধরনের কর্মশালার আয়োজন করার জন্য আমরা ইরা সংস্থাকে ধন্যবাদ জানাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com