রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত রবীন্দ্রনাথ বনাম নজরুল: বিতর্ক নয়, মানুষের জীবনমানই হোক অগ্রাধিকার কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কয়ছর আহমেদ: মডেল উপজেলা গড়তে সবার সহযোগীতা চাই জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া ও শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়ার মা বিশিষ্ট সমাজসেবিকা আয়মনা বিবির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ২.৩০ ঘটিকায়  উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামে চেয়ারম্যান বাড়ির পূর্বের মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিশিষ্ট সমাজসেবিকা আয়মনা বিবির জানাজার নামাজে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ও নুর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির, মুজাহিদ উদ্দিন ও গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, যুক্তরাজ্য বিএনপি নেতা আকিক মিয়া, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ, ঈসহাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাইকুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, যুবদল নেতা রিপন মিয়া ও সৈয়দ আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম ও ইয়াহিয়া পারভেজ।
এ ছাড়া জানাজার নামাজে মরহুমার আত্মীয়স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
সমাজসেবিকা আয়মনা বিবি ছিলেন একজন ধর্মপ্রাণ ও পরহেজগার নারী। পরিবার ও সমাজের প্রতি তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। বার্ধক্যজনিত কারণে ৮০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আয়মনা বিবির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সমাজসেবিকা আয়মনা বিবি গত ১২ অক্টোবর সোমবার যুক্তরাজ্যের সোয়ানসির মরিস্টন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com