সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা প্রথমে সলপ সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তাঁরা একই ইউনিয়নের বাবনগাঁও সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় নেতৃবৃন্দরা পূজা উদযাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমেদ, যুগ্ম আহবায়ক সাইকুল ইসলাম, সদস্য সাব্বির আহমদ, শিপাউর রহমান ও রাহুজ্জামান রাজু।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার, বিএনপি নেতা আজাদ মিয়া, সখলুছ খান,কুতুব উদ্দিন,আজিজুর রহমান,নুর ইসলাম, কামাল উদ্দিন এবং ইউনিয়ন যুবদলের সদস্য জাবেদ আলী, মহিবুর রহমান, রৌসন আলী ও সাদিকুল ইসলাম, যুবদল নেতা নাজমুল ইসলাম নজু প্রমূখ
Leave a Reply