মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন  শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত

সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে বেকার ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে FIVDB-এর Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৮ অক্টোবর) সুনামগঞ্জের কাজিরপয়েন্টে লতিফা কমিউনিটি সেন্টারে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ফ্রেন্ডস্ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (FIVDB)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় প্রকল্পে আগ্রহী তরুণ-তরুণী ও তাঁদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

সভায় RAISE প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ, হাতে-কলমে শিক্ষানবিশি, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত, প্রতিবন্ধী এবং চর, হাওর, পার্বত্য ও উপকূলীয় এলাকার তরুণদের অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন RAISE প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জনাব আব্দুর রব, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার জনাব নাবিলা নুজহাত হাই, অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস অফিসার জনাব শাহ হিসাম আহমেদ এবং আইএফএসপি প্রকল্পের সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক জনাব উৎপল কুমার শর্মা সরকার। এ ছাড়া FIVDB-এর অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।

সভায় RAISE প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জনাব আব্দুর রব বলেন, “RAISE প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণ-তরুণীদের দক্ষতা বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে তাঁদের আত্মনির্ভরশীল করে তোলা। আমরা বিশ্বাস করি, তরুণদের সক্ষমতা বৃদ্ধি পেলে পরিবার ও সমাজের উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।”

উল্লেখ্য, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত RAISE প্রকল্পের লক্ষ্য হলো অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান বৃদ্ধি, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা জোরদার করা। ২০২৬ সালে অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে প্রকল্পটির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে।

আলোচনা ও প্রশ্নোত্তরের মধ্য দিয়ে সভাটি শেষ হয়। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ স্থানীয় তরুণ-তরুণীদের মধ্যে প্রকল্পের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাঁদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com